এই প্রতিষ্ঠানটি ২০২৩ সালের ১লা ডিসেম্বরে যাত্রা শুরু করে ২০২৫ খ্রি: সনের ৩০ ডিসেম্বর বানিজ্য মন্ত্রনালয়ের অধিনস্ত Rjsc থেকে ফাউন্ডেশন বা সোসাইটি আইন ১৮৬০ এর অধীনে সোসাইটি হিসেবে নিবন্ধন প্রাপ্ত হয়ে নিজস্ব সত্তা হিসেবে পথ চলা শুরু করেছে এবং এটি একটি স্বায়ত্তশাসিত বেসরকারি সেবা সংস্থা। প্রতিষ্ঠানটি এই দীর্ঘ সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র কৃষকদের মাঝে কৃষি ও সবজি বীজ এবং বনজ,ফলজ,গুল্ম জাতীয় বৃক্ষের চারা বিনামুল্যে বিতরণ করে অনেকের মনে স্থান করে নিয়েছে।আমাদের সততা ও নিষ্ঠায় অনুপ্রাণিত হয়ে দেশের অনেক ধনী ব্যাক্তি তাদের অর্থ, সময় এবং শ্রম আমাদের প্রতিষ্ঠানে দান করেছে যা আমরা এই সকল দরিদ্র কৃষকদের মাঝে তাদের অর্থনৈতিক উন্নয়নে আংশিকভাবে সহযোগিতা করতে পেরেছি।
আমাদের স্লোগান...
"বিনামূল্যে বীজ বিতরণ
দরিদ্র কৃষকের আর্থিক উন্নয়ন ”
এছাড়াও সমাজের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ফাউন্ডেশনটি নানাবিধ অলাভজনক ও জনহিতকর কাজ করে থাকে।--------------------------------------------------